1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার অনুষ্ঠিত  

  • প্রকাশ কাল বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮১ বার পড়েছে

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ। 

ঈদের আনন্দ সকল শ্রেণি -পেশার মানুষের মাঝে  সমভাবে বিলিয়ে দিতে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এক ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে    কিশোরগঞ্জ প্রেসক্লাব। 

মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেসক্লাব এর উদ্যোগে ক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এর সঞ্চালনায় ও সভাপতি  এ.কে নাছিম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

এসময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল,  সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,কার্যকরী সদস্য আমিনুল হক সাদী,শামসুল আলম সেলিম, সৈয়দ আল আক্কিল মোকাররম, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নিউ নেশন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সাংবাদিক মাজহার মান্না, দৈনিক প্রভাত এর স্টাফ রিপোর্টার শারফুদ্দীন সোহেল, ৭১ টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. সালেক হোসেন রনি, দৈনিক সংবাদ চিত্র অনলাইন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো.মাহফুজুল হক খান জিকুসহ বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে এবং শান্তি কামণা করে মোনাজাত করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ইমাম মুফতী আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST