1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

পাকুন্দিয়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ছাত্রদল সভাপতি আহত

  • প্রকাশ কাল সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়েছে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল সভাপতি মির্জা হায়দার সিয়ামকে (২৮) কুপিয়ে জখম করেছে এক মাদক ব্যবসায়ী। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম উপজেলার পুলেরঘাট আঞ্চলিক শাখা ছাত্রদলের সভাপতি। তিনি ওই গ্রামের অ্যাডভোকেট মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলিয়া গ্রামের শফিকের ছেলে শিহাব (২৫) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। বিষয়টি জানতে পেরে সিয়াম মাদক ব্যবসা পরিচালনায় বাধা দেয় এবং প্রশাসনকে বিষয়টি অবগত করে। পরে শিহাব পুলিশের হাতে আটক হয়ে কিছুদিন কারা ভোগের পর জামিনে মুক্ত হয়ে আসে। এর জেরে রবিবার সন্ধ্যায় ছুরি ও চাপাতি নিয়ে সিয়ামের বাড়িতে গিয়ে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করে। পরে স্থানীয় লোকজন শিহাবকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিহাবকে আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আহত সিয়ামকে দেখতে হাসপাতালে ছুটে যান।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযুক্ত শিহাবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST