1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা আজান এর মাধ্যমে ঐক‍্যের আহবান বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়: কিশোরগঞ্জে শিল্প উপদেষ্টা কিশোরগঞ্জে চংশোলাকিয়া প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লিবিয়ায় মাটির নিচে গোপন কারাগার থেকে মুক্ত দুই শতাধিক আভিবাসী নারী জাতিকে সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়া–এড. জালাল উদ্দিন যৌথ বাহিনীর সারাশি অভিযানে তাড়াইলে ড্রেজার মালিক আটক কুলিয়ারচরের সাংবাদিক আহমেদ ফারুক আর নেই হোসেনপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে পএিকার বিলের টাকা আত্মসাৎ এর অভিযোগ বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন
শিরোনাম
কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা আজান এর মাধ্যমে ঐক‍্যের আহবান কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন -উপদেষ্টা আদিলুর রহমান খান বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়: কিশোরগঞ্জে শিল্প উপদেষ্টা কিশোরগঞ্জে চংশোলাকিয়া প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লিবিয়ায় মাটির নিচে গোপন কারাগার থেকে মুক্ত দুই শতাধিক আভিবাসী নারী জাতিকে সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়া–এড. জালাল উদ্দিন যৌথ বাহিনীর সারাশি অভিযানে তাড়াইলে ড্রেজার মালিক আটক কুলিয়ারচরের সাংবাদিক আহমেদ ফারুক আর নেই হোসেনপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে পএিকার বিলের টাকা আত্মসাৎ এর অভিযোগ

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহীতে ক্যাম্পেইন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়েছে

ডেস্ক নিউজ

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ’এইচটিআই’ (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এর আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।
বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মেডিকেল কলেজ মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে অযথা হর্ন না বাজানোর স্লোগান সংবলিত স্টিকার লাগানো হয়। দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্যরা এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তুরিক সহযোগিতা করেন। এ সময় পথচারী ও বাস চালকদের মাঝে শব্দদূষণের বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিুবর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান ,পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এই্চটিআই এর সদস্য নাহিদ হোসেন, ফারিয়া, কোহিনুর, শিমু, ফারজানা, এনামুল, মাহিম, নয়ন, রায়হান, সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST