1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দিনভর দুদকের অভিযান

  • প্রকাশ কাল রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দিনভর অভিযান চালিয়েছে দুদক। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞাঁর রুমে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় তদন্ত শুরু করে। এসময় দুদকের কর্মকর্তারা প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। এরপর প্রকল্পের সড়ক ও ড্রেন নির্মাণে অনিয়ম পরিদর্শনে মাপঝোঁক শুরু করেন।

দুদক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় নগরীর আমলাপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় সড়ক ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পের ২ কোটি ৭৮ লাখ টাকার কাজে বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগ পড়ে দুদকের প্রধান কার্যালয়ে। সেই অভিযোগের তদন্তে দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা অভিযানে নামেন।

অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক রাজু মোঃ সারোয়ার হোসাইন বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে অনিয়মের তথ্য খোঁজে পেয়েছি, তবে কত টাকার অনিয়ম হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, আমরা তদন্ত কাজ শেষ করে বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো।

তবে দুদকের অনিয়ম খোঁজে পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক। তিনি বলেন, দুদকের কর্মকর্তারা পরিদর্শনে প্রকল্পে কোন অনিয়ম খোঁজে পায়নি, আমরা নিয়ম মেনেই সড়ক ও ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন করেছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST