1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

জামালপুরে কিশোরী গণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ

  • প্রকাশ কাল বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা এক কিশোরী গণধর্ষণ মামলার চার আসামিকে আগাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিরা সম্পর্কে বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আসামি চার বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার আসামিরা হলো, ইসলামপুর পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মামিনুলের ছেলে মাহিন রহমান জুবাই (১৮), সোনা আলীর ছেলে বাবু (২৮), সুরুজের ছেলে রাকিব (২০) এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ (২০)।

বুধবার দুপুরে এসব তথ্যের সত্যতা স্বীকার করেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই কিশোরী। এসময় আসামি মাহিন রহমান জুবায়ের বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই কিশোরীকে মাটিতে ফেলে দেয়। এসময় ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে মাহিন। এরপর বাবু, রাকিব এবং মাহফুজ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলো। এক পর্যায়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত চার আসামিরা স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করে। বিজয় ৭১ ভবনে ২১ নম্বর কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আগাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে হাইকোর্টের দায়িত্বে সংশ্লিষ্টরা চার আসামিকে রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। আমরা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST