1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাদার হাত ছুটে দৌড়,মুহূর্তেইপ্রাণ গেল শিশু সূর্যের চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন
শিরোনাম

কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

  • প্রকাশ কাল বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৮ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার বেলা ৩:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: তাছমিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, সদর থানার এস আই মোঃ কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মাহমুদুজামান, এবং একাডেমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন শেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকী, চকআলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ এবং কৃষ্ণগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেসুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST