1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান

  • প্রকাশ কাল বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়েছে

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট।
বৃধবার (১২ ফেব্রুয়ারী) সকালে আখড়া বাজার ব্রীজ সংলগ্ন নরসুন্দা চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুই সাংবাদিক দৈনিক জবাবদিহি ও আমাদের সময় ডট কমের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান ও দি ডেইলি সিটিজেন টাইমস এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈমকে এই সম্মাননা প্রদান করা হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শফিক কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছিম খান, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন,আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না,
জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ,জেলা জাসাস এর আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল,এড. শওকত কবীর খোকন, এড. নিজাম উদ্দিন, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোহাহের হোসেন, সাংবাদিক আমিনুল হক সাদী, শামছুল আলম সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট বিভিন্ন উপজেলা ইউনিটের সাংবাদিকবৃন্দ ইসলামীয়া সুপার মার্কেট থেকে একটি বর্ণাট্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নরসুন্দা চত্বরে আলোচনা সভায় অংশ নেন।

অতিথিরা বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশে প্রবেশ করেছি। অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্মরণে রেখে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরাফ আলী সোহান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST