1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট
শিরোনাম

রাজারহাটে ভিক্ষুক পূনর্বাসনেবিকল্প কর্মসংস্থানের উদ্ধোধন করলেন ইউএনও

  • প্রকাশ কাল বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পড়েছে

সরকার অরুণ যদু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার রাজারহাটে সরকারি অর্থায়নে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুক পূণর্বাসন কল্পে একটি রকমারী দোকানের উদ্ধোধন করেছেন ইউএনও মোঃ আল ইমরান। জানা যায়, উপজেলা সমাজসেবা অধিদপ্তর উপজেলার ৮জন ভিক্ষুককে পূর্ণবাসনের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে
উপজেলার চাকিরপশার ইউনিয়নের হাজীপাড়া গ্রামে প্রতিবন্ধী ভিক্ষুক শাবলু মিয়াকে ৪০ হাজার টাকার সরকারি অনুদানে একটি রকমারী দোকান করে দেয়া হয়। শাবলু মিয়া ৪/৫ বছর পূর্বে প্যারালাইসিস রোগে পঙ্গুত্ব বরন করেন। এছাড়া তার একটি পুত্র সন্তানও প্রতিবন্ধী। স্ত্রী সন্তানদের ভরন পোষনের লক্ষে তিনি খুব কষ্টে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। শাবলুর মতো ভিক্ষাবৃত্তিতে থাকা আরও ৭জনকে পূর্ণবাসনের উদ্যোগ নেয় সমাজ সেবা অধিদপ্তর। এরপ্রেক্ষিতে ১৫হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত ৮জনকে ১লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে বিকল্প রোজগারের ব্যবস্থার করে দেয়া হয়েছে বলে জানায় স্থানীয় সমাজসেবা অধিদপ্তর। দোকান পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শাবলু মিয়া। শাবলু বলেন, “মোক আর কষ্ট করি ভিক্ষা করা নাগবের নয়, এই উপকারের কথা মুই ভুলবের নং”।
ভিক্ষুক পূণর্বাসনে মোঃ শাবলু মিয়া ভ্যারাইটিজ স্টোর রকমারী দোকান উদ্ধোধনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, সহকারি সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত,মনসের আলী, নজরুল, আব্দুল হাকিম সহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST