1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

কটিয়াদীতে ওসিসহ ৫ পুলিশের নামে আদালতে মামলা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় কটিয়াদী মডেল থানার ওসিসহ ৫ পুলিশের নামে আদালতে হত্যা মামলা দায়ের করেছেন নিহত ইয়াছিনের মেয়ে মরিয়ম আক্তার। রোববার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নং ০৫ এ মামলাটি দায়ের করেন। যার সি আর মোঃ নং ৩৭, তাং ১৯/০১/২০২৫ ইং। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, এসআই মস্তোফা মিয়া, এএসআই নাহিদ হাসান, কনস্টেবল আশরাফুল ইসলাম। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালত সোমবারে পিবিআই কে নির্দেশ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৬ জানুয়ারি সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এস আই কামালসহ চারজন পুলিশ মাদক বিরোধী অভিযানের নামে সিএনজি অটোরিকশা চালক ইয়াসিন মিয়াকে এলোপাথারী কিল, ঘুষি, বুটজুতা পরিহিত পা দিয়ে গোপনাঙ্গে, বুকে,পাঁজরে লাথি মারে ও বেধড়ক পিটিয়ে হত্যা করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও পরিবারের লোকজনের অভিযোগ পুলিশের মারধরে ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযান পরিচালনাকারী চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

মামলার বাদী ও নিহতের মেয়ে মরিয়ম আক্তার জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পিতা হত্যার বিচার চাই।

মামলা পরিচালনাকারী এডভোকেট মো. আবু তাহের হারুন জানান, নিহতের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে গত রোববার কটিয়াদী মডেল থানার ওসিসহ পাঁচজনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। আদালত সোমবার ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, সিএনজি চালক ইয়াসিন মিয়া হত্যাদায়ে কটিয়াদী মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে মামলা হয়েছে এমন ঘটনা আমার জানা নেই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST