1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

মধুপুরে নকল খাদ্য পণ্য তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত – লক্ষাধিক টাকা জরিমানা

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দৈনিক বাজার এলাকায় ও উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে অবস্থিত দুটি ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর দৈনিক বাজার এলাকায় এবং উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে নকল খাদ্য পণ্য তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই এর লাইসেন্স ছাড়া বিভিন্ন নকল পণ্য যেমন সেভেন আপ, হাই স্পীড, চাষী চিনিগুঁড়া চাল, মিষ্টি দই, জেলি, চকলেট, জুস, কয়েল ইত্যাদি উৎপাদনের অপরাধে দুটি ফ্যাক্টরিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দকৃত নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন গাজীপুর বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী।
সহযোগিতায় ছিলেন এসআই শাফিউল ইসলামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST