1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দেবরদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া খাতুন নামের এক নারী। শনিবার সকালে পৌর শহরের বেসরকারি বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই নারী উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামের দুবাই প্রবাসী মজনু মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করে রাবেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকায় দেবর বজলু মিয়া, রঞ্জু মিয়া ও আল-আমিন তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ৯জানুয়ারি তিনি তার বড় মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিতে যান। এসময় বাড়িতে থাকা তার ছোট মেয়ে ও ছেলেকে বাইরে থেকে তালা মেরে ঘরে অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত দেবররা। পরে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। একই দিন বিকেলে ওই নারী তার ছেলে-মেয়েদের নিয়ে পাকুন্দিয়া আসলে অভিযুক্তরা তাদের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ যাবতীয় কাগজপত্র নিয়ে নতুন তালা লাগিয়ে দেন। অভিযুক্তদের হুমকি-ধামকিতে এবং নিরাপত্তাহীনতায় ওই নারী স্বামীর বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, তার বড় মেয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী। এই সময়ে বাড়িতে যেতে না পারায় মেয়ের পড়ালেখা বিঘিœত হচ্ছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই। যেন নিরাপদে স্বামীর বাড়িতে বসবাস করতে পারি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা দাবি করছেন, সেখানে প্রবাসী ও তার স্ত্রীর কোনো জমি নেই।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST