ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মিছিলে মিছিলে জমায়েত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামীর হোসেন সাকীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি তাড়াইল সদরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে উক্ত বিদ্যালয়ের মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। তাড়াইল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম,
তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা উমর ফারুক, নুর মুহাম্মাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান লতিফ, সদস্য সচিব সুমন মিয়া সহ ৭টি ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে কেক কাটা হয়।
উল্লেখ্য শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ১ লা জানুয়ারী বিএনপির ১৯ টি মুলনীতির আদলে এ সংগঠনটি গঠন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করে আসছে।