1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

কুলিয়ারচরে যানবাহন দূর্ঘটনায় নিহত ২ আহত ২

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রো বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৯ ডিসেম্বর ভোর ৬ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি চালক উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে কালাম ওরফে কালা চান(৪২)। এবং যাত্রী উপজেলার রামদি ইউনিয়নের বালুচর গ্রামের মোঃ ইনসাফ উদ্দিনের ছেলে আবু আল হেলাল (৪৯)।এবং আহতরা হলেন উপজেলার পশ্চিম তাড়াকান্দী গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ রুবেল ও অজ্ঞাত এক নারী। তাৎক্ষণিক ভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

যানা যায়, মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে ছেড়ে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০৩২৭) এবং ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই মোঃ বাবুল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসে দুইজনের মৃতদেহ পাই। লাশগুলোকে তাদের পরিবারের কাছে কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গাড়িগুলো আটক করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST