1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

ত্রিশাল ৫টি অবৈধ ইট ভাটায় অভিযানে সারে ১৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়েছে

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ত্রিশাল উপজেলা প্রশাসনে যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫ টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রিশাল উপজেলায় ৫৮টি ইট ভাটার মধ্যে ১৫টির অনুমোদনের কাগজপত্র আছে বলে জানা যায়।
কৃষি জমিতে ইট ভাটা তৈরীর আইনগত বিধি নিষেধ রয়েছে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংরক্ষিত বনাঞ্চল, ঘনবসতিপূর্ণ লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কোন ইট ভাটা নির্মাণ করার বিধান নাই, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন বা লাইসেন্স না নিয়ে ইট ভাটা চালু করার আইন মেনে চলার কেউ তোয়াক্কা করছে না। এরই ধারাবাহিকতায় চলছে থেমে থেমে অভিযান।

বুধবার (২৭ নভেম্বর )সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত উপজেলার ৫টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ০৫ টি ইটভাটায় মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযান চলাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম বিশেষভাবে সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় যে, চলমান অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST