1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

নান্দাইল সাফজয়ী নারী ফুটবল দলেরগোলরক্ষক মিলি আক্তারকে সংর্বধনা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধ্বনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনিক সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সাংবাদিক আল ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাইমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর ভাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, চন্ডীপাশা ইউনিয়নে চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারের বাবা শামসুল হক সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠান শেষে সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের খোলাধুলায় মনোযোগি করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা, সিংরইল ইউনিয়ন ও শেরপুর ইউনিয়নে সরকারী জায়গায় খেলার মাঠ তৈরি করবে উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলা প্রতিটি ইউনিয়নে সরকারী জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পাল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST