1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালকদের জরিমানা

  • প্রকাশ কাল সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্স না থাকায় মোটর সাইকেল চালকদের ৩ হাজার টাকা জরিমানা করেছেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
সোমবার বিকালে কটিয়াদী পৌর সদরের কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। এসময় হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে ১ হাজার টাকা করে তিনজনকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম আকন্দ, কটিয়াদী মডেল থানার এস আই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স বিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩জনকে জরিমান করে তা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST