1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৬১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি:
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ও সুশীল সাংবাদিকদের একতার নাম কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব। আজ শনিবার সকাল ১২ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সাধারণ সভায় কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়ার পরিচালনায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বক্তব্য পেশ করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাউজ্জামান জুয়েল। এছাড়া ক্লাবের সদস‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন সুজন চন্দ্র দাস, আফসার উদ্দিন, শাহিন মিয়া, আমিনুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম কাজল, সহ সভাপতি আল আযহার, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, সহ প্রমুখ।

সম্প্রতি পূর্ব ঘোষিত মোতাবেক নতুন সদস‍্য আহ্বানে আজ নতুন ৮ জন সদস্যপদ লাভ করেন। তারা হলেন, দৈনিক ভোরেক আকাশ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম(মাস্টার), দৈনিক বাংলার খবর জেলা প্রতিনিধি আবদুর রউফ, দৈনিক স্বদেশ বিচিত্রা জেলা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দিন, ডেইলী বাংলাদেশ টূডে ডিসকভারি টিভি জেলা প্রতিনিধি শাহ মোঃ সারওয়ার জাহান, এসকে বাংলা টিভি ও নওরোজ প্রতিনিধি এসকে শাহীন নবাব, দৈনিক একুশে বাণী জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কালের নতুন সংবাদ এর বার্তা সম্পাদক মোঃ সোহেল রানা ও আউচ সংবাদ এর স্টাফ রিপোর্টার সানজিদা আক্তার শিমু।

সাধারণ সভায় সার্বিক বিষয়ে আলোচনা করার পর সভাপতি বলেন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব হবে সকল সাংবাদিকদের আস্থার প্রতীক, এই সংগঠনের সকল কার্যক্রম গতানুগতিক ভাবে চলছে ও চলমান থাকবে। ক্লাবের সকলের পরিচয় পত্র ও ১৬ই ডিসেম্বর পালন সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।

এছাড়াও ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে, হলুদ সাংবাদিকতা রোধে, সত‍্য ও ন‍্যায়ের পক্ষে সংবাদ সংগ্রহ ও তুলে ধরার আহ্বান ব‍্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST