1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা
শিরোনাম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র, মুরাদের হ্যাটট্রিক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৯০ বার পড়েছে

সবশেষ দুটি টেস্ট সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। আর মাত্র দুই দিন পর ক্যাবিরিয়ানদের বিপক্ষে টেস্টে সিরিজ খেলতে নামবে লিটন-মিরাজরা। তবে মূল ম্যাচে মাঠে নামার আগে আশার আলো দেখিয়েছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে সফরকারী। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা হয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেন হাসান মুরাদ।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। প্রথমের শেষ সময়ে ব্যাট করতে নেমে ২ ওভারে ৫ রান তুলতে ১ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে জশুয়া ডরনে সাজঘরে ফেরান তাসকিন।

ইনিংসের নবম ওভারে হাসান মাহমুদ পান নিজের দ্বিতীয় উইকেট। ৬ রান করা জর্ডান জনসনকে বোল্ড করেন তিনি। এরপর ২৩ বলে ৩০ রান করা মেলিইউয়াসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসিকনও।

এরপর কিমানি লিমলাচ শরিফুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে দলীয় ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। চাপ সামলে এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ।

এবার তাদের বাধা হন মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে ২০ রান করা জাস্টিন গ্রেভিসকে ফেরান তিনি। ২৭তম ওভারে বোলিংয়ে আসেন হাসান মুরাদ। ওভারের দ্বিতীয় বলে ড্যানিয়েল ব্যাকফোর্ড (১৯), তৃতীয় বলে বিদাইসি হন (০) এবং চতুর্থ বলে চাইম হোল্ডারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা এই স্পিনার।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST