1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

হোসেনপুরে হত্যা চেষ্টার বিচার চেয়ে মানববন্ধন

  • প্রকাশ কাল রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পড়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মো.খসরু মিয়া খোকনকে হত্যা চেষ্টার অভিযুক্ত আসামিদের বিচার চেয়ে ধুলিহর এলাকার বাসীর ব্যানারে গতকাল রবিবার সকাল ১০ টায় হোসেনপুর পৌর এলাকার নতুন বাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা জানান,উপজেলার ধুলিহর গ্রামের মো. খসরু মিয়া খোকন পূর্ব শত্রুতার সূত্রপাত থেকে গত ১৩ নভেম্বর বুধবার রাত ৮ টার দিকে হোসেনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে থানার পিছনে বাবুল হুজুরের মাদ্রাসার সামনে পাকা রাস্তায় গতি রোধ করে ধুলিহর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আতিক মিয়া (২২), তার ভাই আমান উল্লাহ, উজ্জ্বল মিয়া গং হাতুরি পেটা করে ও হত্যার উদ্দেশ্য পেটে ধাঁরালো ছুরিকা ঘাত করে। পরে এলাকাবাসি তাঁকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, সাবেক ওয়ার্ড কমিশনার ওয়াসিম মিয়া, বিএনপির নেতা সাদ্দাম হোসেন, খালেক মিয়া, কাজল মিয়া, চাঁন মিয়া, পৌর ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাজিব মিয়া প্রমুখ। এ ঘটনায় হোসেন পুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে আমান উল্লাহ, আতিক মিয়া, উজ্জ্বল মিয়া, আসলাম মিয়া ও অজ্ঞাত ৪/ ৫ জনের নামোল্লেখ করে শনিবার (১৬ নভেম্বর) থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে বক্তৃতারা জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST