1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

কটিয়াদীতে যুবকের লাশ উদ্ধার হত্যার অভিযোগে ২য় স্ত্রী আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহীন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ স্বজনদের। নিহতের গলায় ফাঁসির দাগ রয়েছে। এ ঘটনায় বৃৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তার ২য় স্ত্রী ঝর্ণা আক্তারকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শাহীন উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের তৈয়ব উদ্দীনের একমাত্র ছেলে। তাঁর তিনটি সন্তান রয়েছে। শাহীন দুইটি বিয়ে করে ছোট স্ত্রী ঝর্ণা আক্তারকে নিয়ে কটিয়াদী পৌর সদরের পশ্চিমপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহত শাহীনের বড় স্ত্রী সুলতানা রাজিয়া ও পিতা-মাতার অভিযোগ ২য় স্ত্রী ঝর্ণা আক্তার তাকে পূর্বপরিকল্পিতভাবে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, কটিয়াদী পূর্বপাড়া মহল্লা থেকে শাহীন নামে এক যুবকের লাশ উদ্ধ্রা করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক সুরতহালে তার গলায় ফাঁসের দাগ রয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য ২য় স্ত্রী ঝর্ণাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST