1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

ফেনী জেলায় ২৪ ঘন্টায় দুই সাংবাদিক হামলার শিকার; বিএমইউজে’র নিন্দা প্রতিবাদ

  • প্রকাশ কাল শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়েছে

শিবলী সাদিক খানঃ

সোনাগাজীতে দৈনিক যুগান্তর সাংবাদিক আবদুর রহিম এর ওপর হামলার ২৪ ঘন্টার মধ্যে গতকাল ০৮ নভেম্বর ২০২৪ শুক্রবার রাত ৮ টায় ফেনী মডেল থানাধীন বড় মসজিদের দক্ষিনে, আরাফাত হোটেলের কর্নারে তাকিয়া রোডের উপর দৈনিক এশিয়া বাণী/দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি ও বিএমইউজে, ফেনী জেলার সহসভাপতি ফারুক সবুজ (৫৫) এর ওপর হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত।

সংবাদ প্রকাশের কারণে এ ঘৃণ্য হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে জানান ঘটনায় জড়িতদের অভিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন

ফেনী মডেল থানায় অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার সময়ে ফেনীর আলামিন ট্রাভেল হজ্জ কাফেলা এর প্রোফাইটর নুরুল আমিনের নামে কেন নিউজ করেছে? এ কথা বলে, সাংবাদিক ফারুক সবুজের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায় দুষ্কৃতিকারী মোঃ শাহজাহান প্রকাশ পিচ্চি শাহজাহান (৫০), সিরাজুল ইসলাম (৩০), নুরুল আমিন (৫০), সাইদুল করিম (৩৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন। এদের এলোপাতাড়ি কিল ঘুষি লাথিতে মারাত্মকভাবে আহত হন ফারুক সবুজ। ঐ সময় নগদ টাকা এবং একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। সংবাদ পেয়ে সাংবাদিক ফারুক সবুজকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। আহত ফারুক সবুজ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফারুক সবুজ ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।

অন্যদিকে, ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত যুবদল নেতা মফিজুল হক (৪৫), জাফর রুবেল (৪০), ফখরুদ্দিন ফারুক (৪০) ও সুমন (৩০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম।

ঘটনার বিবরণে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মফিজুল হক, ফখরুদ্দিন, সুমন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST