1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা
শিরোনাম

পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালন

  • প্রকাশ কাল শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাড্য শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী পালন করা হয়।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাড্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে যুব উন্নয়নের কর্মীরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দুই জন উদ্যোক্তার হাতে যুব উন্নয়নের ঋণের চেক তুলে দেন ইউএনও। তাদের প্রত্যেকে স্বল্প সুদে ৬০হাজার টাকা করে ঋন পেয়েছেন।
আবু হানিফ পাকুন্দিয়া
০১৭৪৫০৮৭০৭৭

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST