1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

আন্দোলন যেন জনমুখি হয়ঃ ড. এম ওসমান ফারুক

  • প্রকাশ কাল বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, আন্দোলন যেন জনমুখি হয়। ব্যক্তিগত চিন্তা না করে সকলের চিন্তা করতে হবে। যে কোন দলের নেতা হোক অন্যায় করলে তার প্রতিবাদ গড়ে তুলতে হবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রায় ৬ বছর পর দেশে ফিরে নিজ উপজেলা করিমগঞ্জ পাইলট স্কুল মাঠে ‍উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওসমান ফারুক আরও বলেন, যদি অন্যায় ভাবে কাউকে শাস্তি দেওয়া হয়। জেলে নেওয়া হয়, তারও প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের যদি কোন নাগরিক দেশে আসতে চাই, সে ভালো হোক, মন্দ হোক কারও দেশে ফিরে আসা আটকিয়ে রাখা কোন অধিকার কোন সরকারের নেই। আমাকে মিথ্যা অভিযোগে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ নেই। আমি দেশ ছেড়েছি ঠিকই কিন্তু কোন বিদেশীর সহযোগিতা আমি নেইনি। আমি বিশ্ব ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসেন। আমি চুরি করিনি, ডাকাতি করিনি, শুধু একটা রাজনৈতিক পরিচয় আছে সেই কারণে একটা সময় আমাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে কোন মামলা ছিল না, কোন অভিযোগ ছিল না। দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমার দেশের বাহিরে যাওয়ার অধিকার আছে। এইটা শুধু আমার ক্ষেত্রে না আরও মানুষের সাথে এমন করা হয়েছে। আমি আবারও আপনাদের কাছে আমার দেশে ফিরে এসেছি। কারও দয়াতে না। নিজের অধিকার নিয়ে এসেছি। আমি আপনাদের সাথে থেকে এখানে মরতে চাই। আমি ইচ্ছা করলে বিভিন্ন দেশের এ্যাম্বাসিতে চাকরি করতে পারি। আমার বাবার কথা ছিল তুমি চাকরি করবা ঠিক আছে তবে দেশে ফিরে শেষ জীবনটা কাজ করবা।

তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করা আমাদের জন্মগত অধিকার। রাজনীতি মানে শ্লোগান আর বক্তৃতা না। মন্ত্রী এমপিদের শুধু যে বলবেন তুমি আছ যেখানে, আমি আছি সেখানে। সেই বিষয়টার কোন দরকার নাই। আমার সবকিছু যে রাজনৈতিক উদ্দেশ্যে হবে তা না। জণগণের স্বার্থে কাজ করতে হবে। রাজনীতি করেন ঠিক আছে। কিন্তু স্বচ্ছ রাজনীতি করবেন। স্বচ্ছ রাজনীতি করলে মানুষের মন পাবেন। আমি মন্ত্রী থাকা কালীন কেউ কোন অন্যায় অনুরোধ নিয়ে আসে নাই। কেউ বলতেও পারবে না আমি কাউকে অন্যায় ভাবে কোন কাজ দিয়েছি। আমি কোন অন্যায় করিনি। আমি মনে করি যদি নিজেই অন্যায় করি তাহলে সাধারণ নেতাকর্মীরাও তাই শিখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে জেলা বিএনপি’র সহ সভাপতি জাহাঙ্গীর মোল্লা, জালাল মোহাম্মদ গাউস, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সুমন, করিমগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদারসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST