1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

বনাট্য আয়োজনে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩২২ বার পড়েছে

ফারুকুজ্জামান, :
“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী,
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল , নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভুইঁয়া, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, নিরাপদ সড়ক চাই( নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, শিক্ষক প্রতিনিধি ও নিসচা’র সহসভাপতি বদরুল হুদা সোহেল, শ্রমিক ইউনিয়নের সভাপতি কাইসার আহমেদ কাইয়ুম বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন সহকারী পরিচালক (বিআরটিএ) মো. কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচা’র অর্থ সম্পাদক কামরুল হাসান বাদল, প্রথম কার্যকরী সদস্য এম এ কাইয়ুম আকন্দ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক শফিক কবির, মহিলা বিষয়ক সম্পাদক ডা: মাহফুজা সুলতানা রুমা, সদস্য শরিফা আক্তার মশগুল, এম এ আকবর খন্দকার, মেহেদী হাসান বাদশাসহ নিসচা’র নেতৃবৃন্দ ও জেলা বিআরটিএ শাখার কর্মকর্তারা।
এর আগে নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখা শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে একটি র‍্যালি বের করে। তারা শহরের বিভিন্ন স্থানে পথচারী, যাত্রী-চালক ও সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST