1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

ময়মনসিংহে সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা; আটক-১ নিন্দা ও শাস্তি দাবী -বিএমইউজে

  • প্রকাশ কাল শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার পড়েছে

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় বসবাসকারী অত্যন্ত মার্জিত ও সাদা মনের মানুষ সাংবাদিক স্বপন ভদ্রকে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

জানা গেছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় স্বপন ভদ্রকে খুন করা হয়েছে। হামলাকারীরা কুখ্যাত মাদক কারবারি। স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ওদের সাথে তার শত্রুতার সৃষ্টি হয়। মাদক বিরোধিতার এই শত্রুতার কারনে প্রাণ দিতে হল সাংবাদিক স্বপন ভদ্রকে। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ সাগর নামের একজনকে আটক করেছে।

শনিবার (১২ অক্টোবর) ২০২৪ তারিখ সকাল অনুমান ১১ টায় শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা খাচ্ছিলেন স্বপন ভদ্র। আকষ্মিক ভাবে সন্ত্রাসীরা তাকে দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় ।স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাংবাদিক স্বপন ভদ্রকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই নির্মম হত্যাকাণ্ডের জন্য কঠোর ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে নিহত স্বপন ভদ্রের আত্বার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনতিবিলম্বে সকল হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানিয়েছেন ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST