1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জে মহিলাদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শিরোনাম

নান্দাইল সাংবাদিক সমিতি (বাসাস)ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৪ঠা অক্টোবর) বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। নান্দাইল সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, বিশেষ অতিথি সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক খোরশেদুল আলম মজিব উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরুকে (দিনকাল) পুনরায় সভাপতি ও মাওলানা হাবিবুর রহমানকে (ইনকিলাব) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সহ সভাপতি যথাক্রমে আতাউর রহমান বাচ্চু, ডাঃ মঞ্জুরুল হক, মাহমুদুল হাসান পারভেজ, যুগ্ম সম্পাদক যথাক্রমে এহতেশাউল হক শাহিন, শহিদ ভূইঁয়া, মাহাবুব আলম খান, আরএন শ্যামা, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন ফকির, সমাজ কল্যান সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাফায়েত আহম্মেদ, সম্মানিত কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, আবুল হাসেম, রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, মঞ্জুরুল হক, এইচএম সাইফুল্লাহ ও শফিউল আলম জুয়েল। উক্ত কার্য্যনির্বাহী কমিটি আগামী ৩বছর দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST