1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

জামালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

“প্রবীণদের সেবা দিন,নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন” এই শ্লোগানে জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ১ অক্টোবর দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন শেষে
জামালপুর প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সাফি এর সভাপতিত্বে র‍্যালী শেষে জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। বিশেষ অতিথি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
আরও বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার জাহিদ হাবীব, বাংলার চিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সদস্য তৌফিকুল আলম শরীফ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আজকে যারা নবীন, তারাই আগামী দিনের প্রবীণ। আজো আমাদের দেশে প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দিয়ে কোন বিশেষ ব্যবস্থা নেয়া হয় না। প্রবীণ বান্ধব রেস্টুরেন্ট নেই, বাসে, ট্রেনে, প্লেনে কোথাও তাদের জন্য বিশেষ লাইন নেই, হুইল চেয়ার নিয়ে সব জায়গায় যাওয়ার র‌্যাম্প নেই। এমন হাজারো সমস্যার সম্মুখীন হোন আমাদেরই আপনজনেরা যারা প্রবীণ।

আরো বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। পরিবার ও সমাজে তাঁরা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তাঁরা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

দ্রুত এসকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST