1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

লক্ষ্মীপুরে পানি প্রবাহে প্রতিবন্ধকতা খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর জেলাতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি কমছে না নিম্নাঞ্চলের। খালে বাঁধ, কচুরিপানাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় ধীরে নামছে পানি। পানি প্রবাহের এসব বাঁধা অপসারণে এবার উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর ডিসি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের মাদাম ব্রীজ সংলগ্ন রহমতখালী খাল ও ডাকাতিয়া নদী পরিস্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ কাউন্সিলর ও স্থানীয় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, যতই প্রতিকূলতা থাকুক সকলকের সময়ন্বয়ে লক্ষ্মীপুরে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। বন্যা পরিস্থিতি, বন্যার দীর্ঘ সূত্রীতা কিংবা জলাবদ্ধতা, দীর্ঘদিন ধরে বন্যার পানি থাকার বড় কারণ হচ্ছে পানির অবাধ প্রবাহ, যা এখানে ছিল না। বিভিন্নভাবে প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে। প্রাকৃতিক প্রতিকূলতা, মানবসৃষ্ট প্রতিকূলতা। অসৎ উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমরা সমস্ত প্রতিকূলতা পরিস্কার করতে চাই।

আরও বলেন, আমরা আজকে হয়তো একটি জলাশয় পরিস্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি- লক্ষ্মীপুর জেলা কে জঞ্জাল মুক্ত করার জন্য, পরিস্কার করার জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে একসঙ্গে করবো। লক্ষ্মীপুর আসলেই সমৃদ্ধ নগরীতে রুপান্তরিত হতে পারে। আমরা লক্ষ্মীপুর বাসীকে একটা স্থায়ী সমাধান দিতে চায়। যেন এ বন্যা ও বন্যার সময় ছাড়াও জলাবদ্ধতার কারণে কোন ধরণের সংকট বা দূর্ভোগ পোহাতে বা হয়। এতে সকলের সহযোগীতা কামনা করি। সবার সহযোগীতা পেলে আরও বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে পারবে জেলা প্রশাসন।

উল্লেখ্য: বন্যা পরিস্থিতির শুরু থেকে খালে অবৈধ বাঁধ অপসারনে কাজ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ জেলার প্রত্যেক উপজেলা প্রশাসন। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন রায়পুর রামগঞ্জ ব্লাড ডোনেট ক্লাব, কমলনগর-রামগতি বাঁচাও মঞসহ বিভিন্ন সংগঠন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST