1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি
শিরোনাম
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

কিশোরগঞ্জে জেলা বিএনপির গণসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশ কাল রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা বিএনপির গণসমাবেশ আগামীকাল ২৩ই শে সেপ্টম্বর রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহাসিক পুরাতন স্টেডিয়ামে
অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিগত ১৭ বছরে স্বৈরাচার বিরোধী গন আন্দোলনে কিশোরগঞ্জ জেলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কে সহযোগিতার লক্ষে এক বিশাল গন সমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত গন সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম।

আগামীকালের কিশোরগঞ্জ জেলা বিএনপির গণ সমাবেশের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে পরিদর্শন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর বিএনপির সসস‍্য সচিব হাজী মোঃ ঈসরাইল, ও পৌর বিএনপির
আশফাকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক জিএস শরীফুল ইসলাম শরীফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ বাহার উদ্দিন, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন সহ জেলা বিএনপির, উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতাকর্মী ও বিএনপির অন‍্যান‍্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতির নেতেত্বে সকল নেতাকর্মী মাঠ পরিদর্শন করেন এবং আগামীকাল গণ সমাবেশকে সাফল‍্য মন্ডিত করার জন‍্য সকল নেতাকর্মীর প্রতি বিশেষ আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST