1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

পাকুন্দিয়ায় জাঙালিয়া ইউপিচেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক নম্বর জাঙালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্থাব দাখিল করেছেন সদস্যরা। আজ মঙলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ইউপির ১১জন সদস্য উপস্থিত হয়ে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

পাকুন্দিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন অনাস্থা প্রস্তাব পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অসাদচরন, স্বেচ্ছাচারিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে ওই ইউপির একজন সদস্য ছাড়া অন্য সকল অর্থাৎ ১১জন ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা চেয়ারম্যন বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন।

উক্ত অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যরা দাবি করেন, ইউনিয়ন কমিটির রেজুলেশন ব্যতিত বিধি বহির্ভূতভাবে চেয়ারম্যান বুলবুল আহমেদ নিজ ওয়ার্ডে মোট ৬৫টি বয়স্ক/বিধবা, প্রতিবন্ধী ভাতার উপকারভোগী নির্বাচন করেন। এছাড়া স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১%, ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল, এডিপি, হাট-বাজারের প্রকল্প প্রাক্কলন অনুযায়ী বাস্তবায়ন না করা, বিধি বহির্ভূত এককভাবে মোট বরাদ্দের সিংহ ভাগ প্রকল্প এক ও দুই নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন করা, অফিস সময়ে উপস্থিত না থাকায় জনগণের চরম ভোগান্তি এবং ইউপি সদস্য, কর্মচারী ও সাধারণ জনগণের সাথে দুর্ব্যবহার করে থাকেন। এজন্য আমরা সকল ইউপি সদস্য চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করলাম।

ঘটনার ব্যাপারে জানতে জাঙালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাকুন্দিয়ার ইউএনও মো.বিল্লাল হোসেন বলেন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেয়েছি। বিধি অনুযায়ী তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST