1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

নির্বাচন ব্যবস্থার সংষ্কার ছাড়া সুশাসন সম্ভব নয়: গোলটেবিল বক্তারা

  • প্রকাশ কাল শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :-

সুষ্ঠু নির্বাচন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় এবং এর জন্য দরকার স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। বাংলাদেশ কংগ্রেস আয়োজিত “নির্বাচন ব্যবস্থার সংষ্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। আজ শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে, পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগ। ভোটার তালিকা তৈরী ও তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের হাতে আর কিছু নেই। এই নির্বাচন ব্যবস্থার সংষ্কার ছাড়া কোন সংষ্কারই সম্ভব নয়।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রঊফ বলেন, ভোট দিতে হবে দলকে, ব্যক্তিকে নয়। আনুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা প্রণয়ন করতে হবে এবং সকল নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে নীতিমালা প্রণয়ন করতে হবে। তিনি বলেন, কারচুপির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত অসৎ ও দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মাধ্যমে অযোগ্য, মেধাহীন ও দুর্নীতিগ্রস্থ প্রশাসন বিস্তার লাভ করে।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন সাবেক সিনিয়র সচিব আবু আলম মোঃ শহীদ খান, সিনিয়র এ্যাডভোকেট সুব্রত চেীধুরী (গণফোরাম), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আব্দুল লতিফ মাসুম, নির্বাচন কমিশনের সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ডঃ মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ জাসদ’র সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, বাংলাদেশ সাংষ্কৃতিক মুক্তিজোট’র সভাপ্রধান জনাব আবু লায়েস মুন্না, বাংলাদেশ গণআজাদী লীগ’র সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান, বাংলাদেশ জাতীয় পার্টি’র মহাসচিব এ্যাডঃ জাফর আহমেদ জয়, নির্বাচন বিশেষজ্ঞ ডঃ গোলাম রহমান ভূইয়া ও রাষ্ট্রচিন্তক মোঃ আসাদুজ্জামান। বক্তাগণ বলেন, প্রশাসন, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে। তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের প্রতি গুরুত্ব দেন। তারা বলেন, দুই বারের বেশী কারও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়া উচিৎ নয়।

গোলটেবিল আলোনায় বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল-মামুন ও এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, দলের ন্যাশনাল সিনেটের সদস্য সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম. তাহের উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান বাবলু, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, নারী, শিশু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মহানগর, জেলা, উপজেলা, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST