1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শিরোনাম
ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা

অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ আটক-৮,অভিযানে যৌথ বাহিনী

  • প্রকাশ কাল শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম : কক্সবাজার সদরে র‌্যাব-১৫, এর সক্রিয়তায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে দলের মূলহোতাসহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসীদের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে গ্রেফতার। এবং বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

অদ্য (শুক্রবার) ০৬ সেপ্টেম্বর, ভোর ৪টায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দলের মূলহোতাসহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করা হয়। আটকের এ সময় ০২টি বিদেশী পিস্তল, ০৩টি ওয়ানশুটার গান, ০২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ০৩টি ম্যাগাজিন, ০৫টি দামা, ০২টি কিরিচ, ০১টি চাইনিজ কুড়াল এবং ০১টি চেইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসীদের পরিচয়ে জানা যায়। ১)কলিম উল্লাহ (৩৪), পিতা-মৃত কবির আহাম্মদ, মাতা-হাজেরা খাতুন। ২) মোঃ খোরশেদ আলম (৩৭), পিতা-মৃত ফুরকান আহাম্মদ, মাতা-মাছুদা খাতুন। ৩) মোঃ হাসান শরীফ লাদেন (২০), পিতা-মোঃ শফিউল্লাহ, মাতা-শাহিনা আক্তার।
৪)মোঃ শাহিন (২৩), পিতা-মোহাম্মদ আলী, মাতা-জাহানারা
বেগম।৫) মোঃ মিজান (২০), পিতা-মাহাবুল্লাহ, মাতা-
খুরশিদা আক্তার।৬)আব্দুল মালেক (৪৮), পিতা-মৃত
কবির আহাম্মদ, মাতা-হাজেরা খাতুন। ৭) আব্দুল হাই (২৪), পিতা-মাহমুদুল হক, মাতা-বুলবুল আক্তার। ৮) আব্দুল আজিজ (২৫), পিতা-মাহমুদুল হক, মাতা-বুলবুল আক্তার। সর্বসাং- মাইজপাড়া, ৯নং ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর, কক্সবাজার।

র‍্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবুল কালাম চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম এর উপস্থিতিতে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নস্থ মাইজপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে (র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি) একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন,গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের পিএমখালী’সহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়াও তারা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো। বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম হতে অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ ক্রয় এবং প্রয়োজন অনুযায়ী এ সকল অবৈধ অস্ত্রের ব্যবহার করতো এবং কার্যশেষে নিজেদের হেফাজতে মজুদ করে রাখতো বলে জানা যায়।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST