1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

পাকুন্দিয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশ কাল শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩০০ বার পড়েছে


আবু হানিফ পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া ডোবায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ(৯) এবং চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।
আজ শুক্রবার দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুইজনসহ সমবয়সী আরও অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবায় যান তারা। এসময় ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামেন তিনজন। এসময় তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যান। তা দেখে ডোবার পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের তিনজনকে উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলেই তামহীদ মারা যান। মুমূর্ষ অবস্থায় আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST