1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

পাকুন্দিয়া প্রধান শিক্ষকের অঙ্গভঙ্গির নিত্য ও ডিজে গানের ড্যান্স

  • প্রকাশ কাল সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার পড়েছে


আবু হানিফ (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ প্রতিনিধি :- কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের ১০৩নং চরকাওনা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টারের কয়েকটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিব্রত বোধ করছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সমালোচনার মুখে পড়েছেন ওই শিক্ষক।
সোমবার (২৬ আগস্ট) সকাল ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রধান শিক্ষকের ভিডিও ছড়িয়ে পড়ে এরপর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়। ওই নাচের ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন রোমান্টিক বাংলা গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচছেন তিনি।চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, স্যারের ভিডিও ফেসবুকে দেখার পরে লোকজন বলাবলি করছে যে তোদের স্কুলের স্যার নাকি নাচানাচির ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছাড়ে? এমন প্রশ্ন শুনে আমরা লজ্জিত বোধ করছি।
চরকাওনা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, নাচানাচি করা একটি ভিডিও আমিও দেখেছি। শিক্ষার্থীদের সামনে লজ্জায় কোনো কথাই বলতে পারছিনা। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নিয়ে হাসাহাসি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক জানান :- শিক্ষকতা একটি আদর্শের পেশা। শিক্ষার্থী ও সমাজের মানুষ তাদের অনুসরণ করেন। প্রধান শিক্ষকের এমন নাচের ভিডিও এটি সমাজের অবক্ষয় ছাড়া আর কিছুই না।
চরকাওনা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ মাস্টার কে একাধিক বার ফোন করা হলে তিনি ফোনে সাড়া দেননি।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মোঃ দৌলত হোসেন ফোনে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST