1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

কিশোরগঞ্জে সরকারি চাল জব্দ,গোডাউন সিলগালা

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পড়েছে

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টায়
শহরের নিউটাউন এলাকায় জুয়েল মিয়ার গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়।মজুতকৃত প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল পাওয়া যায়।

জানা যায়, বড়বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া শহরের নিউটাউন এলাকায় তার গোডাউনে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে এই চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আলমের নেতৃত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু রাসেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বায়িত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

এ সময় গোডাউনে রাখা চাল জুয়েল মিয়ার ক্রয় করা দাবি করলেও তার উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST