1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাদার হাত ছুটে দৌড়,মুহূর্তেইপ্রাণ গেল শিশু সূর্যের চট্টগ্রামে গণপরিবহনে চরম দুর্ভোগ নৈরাজ্য প্রতিবাদে ক্যাব’র র‌্যালী অবস্থান কর্মসূচি স্ট্যাচু অব লিবার্টির আদর্শ বনাম বর্তমান অভিবাসন বাস্তবতা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন
শিরোনাম

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩১৮ বার পড়েছে

মোস্তফা শাওন

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের আখড়া বাজার বিজয় চত্ত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবুনেছার সুমন, জেলা কৃষক দলের সদস্য সচিব উবায়দুল্লাহ উবায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, এ সময় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নৈতা খাইরুল ইসলাম, আব্দুল কাইয়ুম,

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, এতদিন যে গুম, খুন অবিচার হয়েছে এসবের দায় আওয়ামী লীগের এসব অপরাধের দায়ে এদের বিচারের আওতায় তাদের আনতে হবে।

দেখা যায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। শহরের একরামপুর থেকে ছাত্রদল, নগুয়া থেকে যুবদল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বিজয় চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহন করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST