1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রান্তসীমায়…বরকতময় ক্ষমার মাস তাড়াইলে মেধাবী শিক্ষার্থী জিলফা আক্তার ইন্নি প্রথম মৃত্যু বার্ষিকী পালিত লাখাইয়ের হাওরে পাখির কান্নার রোল: মরণফাঁদে শেষ হচ্ছে পরিযায়ী পাখির জীবন কুলিয়ারচর বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই শবে মেরাজের গুরুত্ব বাজিতপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালের আয় কম, ঋণ আকাশছোঁয়া কিশোরগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, প্রশ্নবিদ্ধ নির্বাচন পরিবেশ পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ
শিরোনাম

কিশোরগঞ্জের জুনায়েদ এখন পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩১০ বার পড়েছে

আমিনুল হক সাদী ;

ঢাকার যাত্রাবাড়ীতে সংঘর্ষ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হয়ে কিশোরগঞ্জের হাফেজ মাও.জুনায়েদ আহমদ এখন পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।  সংসারের একমাত্র উপার্জনশীল ছেলের সামান্য বেতনের উপর চলতো পুরা পরিবার। আর সেই ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পরিবারে হতাশা নেমে এসেছে। আজ বুধবার সকালে প্রতিবেদক জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গেলে আহতের প্রতিবন্ধী পিতা হাবিবুর রহমান ও অসুস্থ মাতা হাসিনা খাতুন ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চিন্তিত ও উদ্ধিগ্ন দেখা যায়।  তারা জানান দু বোনের ও এক ভাইয়ের সংসারের খরচ চালাতেন সে। একটি কওমী মাদরাসার শিক্ষক হিসেবে যে সামান্য টাকা পেতেন তা দিয়েই চলে তাদের ৫ সদস্যার পরিবার। এখন ছেলে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু  হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার খরচ ও সংসারের খরচ কিভাবে চালাবেন তা নিয়েই চিন্তিত ।  বাবা হাবিবুর রহমান বলেন, আমি এমনিতেই একজন শারিরিক প্রতিবন্ধী আমার স্ত্রীও গুরুতর অসুস্থ। এই অবস্থায় ছেলের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের  সহযোগীতা কামনা করেছেন তিনি।

আহতের চাচা শফিকুল ইসলাম বলেন,আমার ভাতিজা গতকাল ৫ আগষ্ট মাদরাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ি যাওয়ার সময়ে গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এখন সে ঢাকা পংগু হাসপাতালে  চিকিৎসাধীন আছেন,তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগীতা ও সকলের কাছে দোয়া চাই।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST