1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

ফের লিবিয়া থেকে ১৪৩ জনকে দেশে বাংলাদেশে প্রেরণ

  • প্রকাশ কাল বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২২১ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে লিবিয়ায় বিপদগ্রস্ত ও আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের পর্যায়ক্রমে দেশে প্রত্যাবাসনের অংশ হিসাবে ১৬ জুলাই ২০২৪ তারিখে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় বেনগাজী থেকে ১৪৩ জনকে প্রত্যাবাসন করা হয়েছে। তারা ১৭ জুলাই ২০২৪ তারিখে আনুমানিক ০৬:৩০ ঘটিকায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত এবং পাচারের শিকার বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম এর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দূতাবাস নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশীদেরকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করে আসছে। পরবর্তীতে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে পর্যায়ক্রমে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST