1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সেবায় ব্রত, এক হৃদয় আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি ডা. সাইফুজ্জামান অনকোলজিতে এমডি অর্জন করায় ফুলেল শুভেচ্ছা মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক
শিরোনাম

কটিয়াদীতে পুকুর থেকে স্কুল ছাত্র ইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫০ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্র ইমন নিখোঁজের পরদিন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনের পুকুর থেকে তাঁর মৃত লাশ উদ্ধার করেছে কটিয়াদীদি মডেল থানা পুলিশ।
নিহত শিশু মো. ইমন (১০) জালালপুর ইউনিয়নের উত্তর চর-ঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমন প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ার জন্য কটিয়াদী পশ্চিম পাড়ায় প্রধান শিক্ষক সুজিত কুমার সাহার বাসায় রওনা হয়। নির্ধারিত সময় অতিবাহিত হবার পরেও ইমন বাড়িতে না আসায় আত্নীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান মিলেনি। পরে তার পরিবার কটিয়াদী মডেল থানায় বিষয়টি অবহিত করে। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন কটিয়াদী উপজেলা পরিষদের সামনের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে। পরে বিষটি কটিয়াদী মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ইমনের মৃত দেহ উদ্ধার থানায় করে নিয়ে যায়। ইমনের পরিবারের লোকজন থানায় এসে দেখে মরদেহটি ইমনের বলে শনাক্ত করে।
কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বলেন, ইমন প্রতিদিন আমার বাসায় পড়তে আসলেও সোমবার সে আমার কাছে পড়তে আসেনি। তার পরিবার ও আমরা সবাই মিলে তার সন্ধান করছিলাম।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের সামনের পুকুর থেকে শিশুর ইমনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST