1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

শিবগঞ্জে কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৫৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

চাপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুৃষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার
মোঃ আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উঠতি বয়সী শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে। ছোটবেলা হতে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা দিতে হবে। তিনি আরো বলেন, সবার মনে রাখতে হবে কিশোর গ্যাং ও মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। স্মার্ট বাংলাদেশ গঠনে কিশোর গ্যাং ও মাদক নির্মুলের কোনো বিকল্প নেই।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মসজিদের ইমাম, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ ও আনসারের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST