1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন
শিরোনাম

কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদর আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মঈনুজ্জামান অপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত ওসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দাউদ, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সাথী বেগম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক, লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মো. নুরুজ্জামান ইকবাল, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এড. সোহরাব উদ্দিন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি কটিয়াদী উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত করে শিক্ষারমান উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরো বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতিবাজ যদি আমার ভাইও হয় তাকেও ছেড়ে দেওয়া হবে না।
প্রথম সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে সাংসদ এড. সোহরাব উদ্দিনের সার্বিক সহযোগিতা কমানা করেন। কটিয়াদী উপজেলা পরিষদ থেকে সাধারণ মানুষ যাতে সহজে সেবা পেতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি কটিয়াদী উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে, একটি আধুনিক উপজেলা গড়ে তুলে, জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST