1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

নান্দাইল চৌরাস্তায় অবৈধ স্থাপনাভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

  • প্রকাশ কাল সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন। রোববার (৭ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তায় সকল অবৈধ স্থাপনা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেন। এসময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ, সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রোস্তম আলীসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানান এবং উদ্ধারকৃত সরকারি জায়গায় আর যেন অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য যাত্রী সাধারণের জন্য যাত্রী ছাউনী ও খোলা জায়গায় যানবাহন স্ট্যান্ড নির্মাণ অথবা সরকারের পক্ষ থেকে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের জোর দাবী জানান। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, সরকারি জায়গাতে কোন অবৈধ স্থাপনা থাকবে না, এ অভিযান অব্যাহত আছে। যদি কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে চায়, তবে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা হতে পারে। সরকারি জায়গা যেন সুরক্ষিত থাকে, সেজন্য সকলকেই সচেতন হতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST