1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগে সেবা নিতে রোগীদের ভোগান্তি চরমে ভৈরব পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ অর্থ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে ময়মনসিংহ সাহিত্য সংসদের ৩বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

লিবিয়ায় আটক ১৬২ জনকে বাংলাদেশে দেশে প্রেরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৮৫ বার পড়েছে


ওয়াসিম কামাল লিবিয়া ।।
দূতাবাসের ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬২ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ২৭ জুন ২০২৪ তারিখে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) আজ ২৮ জুন ২০২৪ তারিখে আনুমানিক সকাল ০৫:০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আটক বাংলাদেশিদের নিবন্ধন এবং তাদের অনুকূলে আউটপাস ইস্যু করে বর্ণিত অভিবাসীদের প্রত্যাবাসন করতে সক্ষম হয়েছে।
এখানে উল্লেখ্য যে, অনেক সময় বাংলাদেশি নাগরিকরা পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অবৈধভাবে আগমন করে থাকে। পরবর্তীকালে এসকল বাংলাদেশিকে বিভিন্ন দালালের কাছে বিক্রি, শারীরিক নির্যাতন, ভূমধ্যসাগরে নৌকাডুবি শিকার, আইন প্রয়োগকারী সংস্থার নিকট আটক এবং লিবিয়ায় বন্দিদশার সম্মুখীন হতে হয়। ভুক্তভোগী অভিবাসীদেরকে শেষ পর্যন্ত বিপুল আর্থিক ক্ষতি, চরম দুর্ভোগ, হতাশা ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়ে খালি হাতে দেশে ফিরে যেতে হয়।
বর্ণিত অবস্থায় দালাল এবং মানবপাচারকারীর প্ররোচনায় পড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ অভিবাসনের চেষ্টা থেকে বিরত থাকার জন্য সকলকে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। একইসাথে অবৈধ অভিবাসনের ঝুঁকি, নেতিবাচক প্রভাব এবং এর ভয়াবহতা তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক প্রচারণা চালানোর জন্য আহবান জানানো যাচ্ছে। এছাড়াও ভুক্তভোগী অভিবাসীদেরকে দালাল ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ভুদ্ধ করা যাচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST