1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন
শিরোনাম

কুলিয়ারচরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ কাল রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪০৮ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৩ জুন সকাল ১১ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে কুলিয়ারচর বাজার বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদে এসে শেষ হয়।
পরে কেক কেটে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা মহিলা লীগ, সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুল্লাহ কামাল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST