1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

ভালুকায় রাস্তা পারের সময় গাড়ি চাপায় নির্মাণ শ্রমিক নিহত

  • প্রকাশ কাল শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২২৩ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর কাঁচা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ঘটনাস্থলেই রাজু আহমেদ (৬৫) নামক এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোন লাকি আক্তারের বাসায় থেকে রাজযোগালি সহ দিন মজুরের কাজ করতো। ঘটনার দিন সকালে সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান রাজু। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানার লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST