1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন সম্পুর্ণ কুরআনের আলোকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় POPI’র জরুরি মানবিক উদ্যোগ ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়া গ্রেফতার নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যার নাটক’ আদালতে মামলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী রাজনীতির নতুন অধ্যায় ময়মনসিংহে “ভূমিসেবা মেলা-২০২৬” ইং অনুষ্ঠিত কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
শিরোনাম

পাকুন্দিয়া মাদক বিরোধী অভিযানে ছুরির আঘাতে পুলিশ সদস্য আহত

  • প্রকাশ কাল রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৮৯ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া কিশোরগঞ্জ :- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা মাদকবিরোধী অভিযানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোবারক হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত পুলিশ সদস্য পাকুন্দিয়া থানায় কর্মরত। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়ন চরফরাদী এলাকার এ ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। আটক দুজন হলেন—উপজেলার চরফরাদী এলাকার জাহিদ (২৩) ও আতিকুল্লাহ (৫৫)। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু। পুলিশ জানায়, শনিবার রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল উপজেলার চরফরাদী এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। চরফরাদী এলাকার একটি রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেল থামিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মোবারক হোসেন মাথাসহ শরীরের অন্যান্য স্থানে গুরুতর জখম হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘আহত পুলিশ সদস্য এখন ভালো আছেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST