1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১ মদনে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শিরোনাম

সিরাজগঞ্জে রেস্টুরেন্টে টিকটক করার সময় যুবকের মৃত্যু

  • প্রকাশ কাল শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬৮ বার পড়েছে

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসে শহরের ইলিয়ট ব্রিজে উপর গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও (টিকটক) করার সময় ব্রিজের লোহার পাইপে সাথে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক কনটেন্ট ক্রিয়েটর যুবকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (৮ই জুন) ভোর ৫ টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরের এসএস রোডে রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসে তার বন্ধু মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে রবিউল হাসান তনু ও অপর এক বন্ধু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রিজের ওপরে যান। এ সময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্যের ভিডিও (টিকটক) করছিলেন। হঠাৎ রবিউল ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি। 

ওসি আরও বলেন, বন্ধুরা রবিউলকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছবি ক্যাপশন: সিরাজগঞ্জে ইলিয়ট ব্রিজে দুর্ঘটনায় নিহত কনটেন্ট ক্রিয়েটর রবিউল আজিম তনু।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST