1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

ইউএনও’র প্রেস বিফ্রিং বর্জন নান্দাইলের সাংবাদিকদের

  • প্রকাশ কাল শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়েছে


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কর্মরত পেশাদার তথা মূলধারার সকল সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের প্রেস বিফ্রিং বর্জন করেছে। শনিবার (৮ই জুন) ১২টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত এ প্রেস বিফ্রিং বর্জন করা হয়। জানাগেছে, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল উপজেলায় যোগদানের পর থেকে সাংবাদিকদেরকে উন্নয়ন কাজের তথ্য প্রদানে অনিহা সহ বিভিন্নভাবে সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন ও বিরোপ আচরণ করে যাচ্ছেন। এছাড়া নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণও সেবা নিতে এসে তাঁর কার্যালয়ে প্রবেশদ্বারে সামনে থাকা আনসার সদস্যের ব্যাপক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, সম্প্রতি অতিবাহিত উপজেলা পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা অনুসরণ না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা দেখিয়ে সাংবাদিকদেরকে পর্যবেক্ষক কার্ড প্রদানে ইচ্ছাকৃত হয়রানি করে। একপর্যায়ে সাংবাদিকগণ পর্যবেক্ষক কার্ড গ্রহন থেকে বিরত থাকেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) আচরণে অসন্তোষ্ট হয়ে নান্দাইলে বিভিন্ন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ ও মূলধারার সকল সাংবাদিকগণ তাঁর আয়োজিত প্রেস বিফ্রিং বর্জন করতে বাধ্য হয়। বিষয়টি ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এবং তাঁর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST