1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

রাজারহাটে কবর থেকে বৃদ্ধার চুরি হওয়া লাশ উদ্ধার

  • প্রকাশ কাল সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৯৬ বার পড়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
রাজারহাটে দাফনের তিন ঘন্টার মধ্যে কবর থেকে কাফন বিহীন চুরি হওয়া এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৮৫) মৃত্যু বরন করেন। পরে ওইদিন মাগরিবের নামাজের পর রাতে বাড়ির পাশ্ববর্তী গ্রামের তেতুলতলা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এরপরেই শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। একারণে রাত ১১টার দিকে মরহুমার পুত্র নুরুল হুদা কবরে পানি ঢুকেছে কিনা দেখার জন্য কবরস্থানে যান। এ সময় তিনি তার মায়ের কবরের এক অংশ খোলা অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের লোকজনও এলাকাবাসী ঘটনাস্থলে এসে লাশ চুরির বিষয় নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ জানান।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। রাত দেড়টার দিকে অনুসন্ধানের এক পর্যায়ে তারা কবরস্থানের অদূরে আবু হোসেন নামে একজনের জমি থেকে অর্ধনিমজ্জিত অবস্থায় কাফন বিহীন লাশ উদ্ধার করেন । পরে নারী পুলিশের সহায়তায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নুরুল হুদা বলেন,মায়ের কবরের পাশে বাঁশের ফালাটি ও কাফনের কাপড় গুছিয়ে রাখা ছিল।
এলাকাবাসীর ধারনা তন্ত্র মন্ত্রের জন্য অথবা কঙ্কাল হিসেবে বিক্রির জন্য লাশটি চুরির চেষ্টা করা হতে পারে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের সদস্যরা পুন:রায় জানাজা সম্পন্ন করে ফজরের নামাযের পর যথাস্থানে লাশ দাফন করেছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST