1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন
শিরোনাম

মধুপুরে আউশ ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

  • প্রকাশ কাল রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৫৭ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে “আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়” শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা খামারবাড়ির সরজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আক্তার রিভা ও তাজবি নূর রাত্রী।
কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বিভিন্ন সফলতার দিক তোলে ধরে বক্তব্য রাখেন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। এ সময় প্রকল্পের ফসলের নিবিড়তা নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ, রঙিন ফুলকপিসহ বিভিন্ন ফসল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ।
কর্মশালায় টাঙ্গাইল জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST